Welcome to my Blog

Saturday, 1 June 2013

Short story by Robindranath/ রবীন্দ্রনাথের মতে ছোটগল্প

Robindranath Tegor

              ছোটগল্প সাহিত্যের আধুনিকতম শিল্পকর্ম । বাংলা সাহিত্যে যার বয়সকাল মাত্র এক শত বছরের । ছোটগল্প আকৃতিতে ছোট ও প্রকৃতিতে গল্প হলেও সাহিত্যের এমন এক শিল্প প্রকরণ, যার মধ্যে উপন্যাস নাটকের তুলনা চলে না, বরং একাঙ্কিকার একমুখীনতা ও গীতিকবিতার ভাবব্যঞ্জনার কিছুটা সাধর্ম্য চোখে পড়ে । ছোটগল্পের এই স্বতন্ত্র প্রকৃতি ও বৈশিষ্ট সম্পর্কে বহু সমালোচক দীর্ঘ আলোচনা করেছেন, তবে কবিগুরু 'সোনার তরী ' কাব্যগ্রন্থের 'বর্ষাযাপন ' কবিতাটিতে ছোটগল্পের চরিত্র সম্পর্কে যা বলেছেন, অমন সর্বকালীন উৎকৃষ্ট কাব্যিকপ্রকাশ বা ছোটগল্প সম্পর্কে অমন সার্থক সংজ্ঞা বোধ করি আর কিছু হতে পারে না ।

"ছোট প্রাণ, ছোট ব্যথা ছোট ছোট দুঃখকথা
নিতান্তই সহজ সরল, 
সহস্র বিস্মৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি 
তারি দু'চারিটি অশ্রুজল । 
নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা 
নাহি তত্ত্ব নাহি উপদেশ । 
অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে 
শেষ হয়ে হইল না শেষ ।"

             ঘটনার জটিলতা, চরিত্রের বাহুল্য, তত্ত্ব-তথ্য ও উপদেশের গুরুভার বহনে ছোটগল্পের লঘুকলেবর একেবারেই অক্ষম । বহুব্যাপ্ত জীবনের খণ্ডাংশ ছোটগল্পের এপকরণ । 'শেষ হয়ে হইল না শেষ '- এই ইঙ্গিতমূলক পরিসমাপ্তি, তার বিশেষ শিল্প-বৈশিষ্ট । চলমান ঘটনার মধ্যে ক্লাইমেক্স বা মহামুহূর্তটি জীবনের গভীর রহস্যকে ব্যঞ্জনাময় করে পাঠককে 'বিন্দুর মধ্যে সিন্ধু ' দর্শন করিয়ে দেয়, এটিই ছোটগল্পের শ্রেষ্ঠ শিল্পকৃতিত্ব ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.