Welcome to my Blog

Monday, 10 June 2013

Radha-krishner jhulon utsob

রাধা-কৃষ্ণের ঝুলন

          বাংলার অন্যান্য অনুষ্ঠানের মধ্যে বৈষ্ণনদের অবশ্য পালনীয় অনুষ্ঠান হল ঝুলন ঊৎসব । শ্রাবন মাসের শুক্লা একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত পাঁচদিন ধরে এই আনুষ্ঠান পালন করা হয় । এর সংস্কৃত নাম হিন্দোল । রাধা-কৃষ্ণ বা অন্য বৈষ্ণব বিগ্রহ দোলায় স্থাপন করে দোল দে‌‌ওয়া এই অনুষ্ঠানের প্রধান অঙ্গ । এই উৎসবটি এখন রীতিমত জনপ্রিয় হয়ে উঠেছে । বর্তমানে শুধু বৈষ্ণব ভক্তরা নন, বা রাধা-কৃষ্ণের মন্দিরে নয়, পাড়ায়-পাড়ায় ছোটছোট ছেলেমেয়েরাও ঝুলন নিয়ে মেতে ওঠে ।
            রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র শ্রীবৃন্দাবন ধামে খুলন উৎসব উপলক্ষে রাধাষ্টমী পর্যন্ত এক মাসব্যাপীমেলা আয়োজিত হয় । পুরীধামে একদিন আগে থেকে, অর্থাত দশমী থেকে সপ্তাহব্যাপী ঝুলন উৎসব পালিত হয় । বঙ্গীয় নিম্বার্ক আশ্রম, কাঠিয়া বাবার মঠ, বজবজের শ্রীগুরু প্রপন্ন আশ্রম, নদীয়া জেলার পালপাড়ায় মহেশ পন্ডিতেরশ্রীপাটে মহাধুমধামে পালিত হয় এই উৎসব ।
            শ্রীকৃষ্ণ আবির্ভাবের একমাস বা একপক্ষ কাল মধ্যে শ্রীরাধার আবির্ভাব । রাধা হরেজন বৃষভানুর কন্যা এবং আয়ন ঘোষের পত্নী । মজার কথা হল, মহাভারতে আমরা শ্রীকৃষ্ণের পূর্ণ বিবরণ পাই, কিন্তু সেখানে রাধা নামের কোনও চরিত্রের দেখা পাই না । এমনকি শ্রীমদ্‌‍ভাগবতে রাধার কোনওরূপ উল্লেখ পাই না । শুধু পাই কৃষ্ণ প্রেমিকা এক সখীর উল্লেখ । তাহলে রাধা এলেন কিভাবে ? পরবর্তীকালে ব্রহ্মকৈবর্তপুরানে, দেবী ভাগবত ও পদ্মপুরানে রাধাকে পাই নানারূপে । 'রা' অর্থে লাভ করা, অর্থাৎ মুক্তিলাভ করা এবং 'ধা' অর্ধে ধাবমান হওয়া, শ্রীহরির পদে ধাবমান হওয়া । রাধা নিয়ে বিতর্কের শেষ নেই, তবু বলা য়ায়, রাধাকৃষ্ণলীলা ভারতীয় তথা বাঙালী ধর্মজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত । ' ঞ্জান ' ব্যতিরেকে 'ভক্তির ' সাহায্যে ভগবানের সান্নিধ্য পাওয়া য়ায় - রাধা ও গোপীদের লীলাবৃত জীবনের এটাই মূলসূত্র । অবশ্য পরবর্তীকালে বৈষ্ণব কবিদেরস কাব্য মহিমায় এই আধ্যাত্মিক চেতনা শেষ পর্যন্ত পরকীয়া প্রেমের দৃষ্টান্ত হয়ে ওঠে এবং রাধা-কৃষ্ণের প্রেম নিছকই মানবিক সম্পের রূপ নেয় । ফলে জনজীবনে ও সমাজচেতনায় দেখা দেয় বিকৃতি ।

            রাধা-কৃষ্ণের ঝুলন যাত্রা শুধু বৈষ্ণব কবিদেরই নয় বাংলার কাব্য-সাহিত্যকে নানাভাবে প্রভাবিত করেছে । এমনকি প্রভাবিত করেছে, কবিগুরু রবীন্দ্রনাথকেও । আসলে উৎসবের প্রধান লক্ষ্য আনন্দলাভ, শুধু আচার-বিচারের জটিলতা নয় । সেদিক থেকে ঝুলন উৎসব আচার-বিচারের সীমানা ডিঙিয়ে সরাসরি আজ লোক উৎসবের আঙিনায় এসে সগৌরবে নিজের স্থান করে নিয়েছে ।

No comments:

Post a Comment

Thanks for your comments. Please visit again.